ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধ সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:১৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেb উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার ১নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল বেপারি এ বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন। বিএনপি কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর মুক্তির দাবি করে স্লোগান দিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কে বসে থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে তাড়িয়ে দেয়।

ট্যাগস :

অবরোধ সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

আপডেট সময় : ১১:১৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩