ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ Logo আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের Logo বিএনপির অঙ্গ-সংগঠনগুলোর নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস Logo পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ Logo যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী Logo সউদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু

আগস্টে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

আগস্টে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

আস্থা ডেস্কঃ

চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী আগস্টের মাঝামাঝি সময়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

প্রাথমিকের শিক্ষকদের অনিয়ম ধরতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসেই হচ্ছে। কিন্তু, যেহেতু পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে সকল বিষয়ে পরীক্ষা হবে, তাই আমরা আমাদের নির্বাচনী পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল সেটিকে একটু পিছিয়ে ৩০ মে করে দিয়েছি। আমরা আশা করছি, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আমরা হয়ত পরীক্ষাটি নিতে পারব।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাইয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও সিলেবাস শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। এদিকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ৩০ এপ্রিল থেকে। এ পরীক্ষা উপলক্ষ্যে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগোর সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আগস্টে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

আপডেট সময় : ০৭:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩