ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা

News Editor
  • আপডেট সময় : ১১:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা।বেড়েই চলেছে উত্তর ও মধ্যাঞ্চলের নদ-নদীর পানি। এরই মধ্যে অন্তত ৯টি পয়েন্টে পানি বিপৎসীমার উপরে বইছে। এ তালিকায় নতুন করে যুক্ত হতে পারে যমুনা নদীর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্ট।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদী সমূহের পানি বাড়ছে। এ বৃদ্ধির প্রবণতা রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরিয়তপুর জেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে, তিস্তা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে সুখবর রয়েছে দেশের দক্ষিণ-পূর্ব এলাকার জন্য। বলা হয়েছে, গঙ্গা ও সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি কমার প্রবণতা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ১০৯টি পানি সমতল স্টেশনের পরিমাপ অনুসারে অর্ধশতাধিক পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। নদ-নদীর পানি যেভাবে বাড়ছে তাতে চলতি মাসের শেষ সপ্তাহজুড়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাস অনুসারে দুদিন পর বাড়বে বৃষ্টির পরিমাণ। দেশের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের এ প্রবণতা থাকবে।

[irp]

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা

আপডেট সময় : ১১:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১