ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ দেশের ১৫ জেলা ও মহানগরে বিএনপির জনসমাবেশ

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

আজ দেশের ১৫ জেলা ও মহানগরে বিএনপির জনসমাবেশ

আস্থা ডেস্কঃ

সরকার পতনের যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের আটক, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ জনসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার (২৭ মে) ঢাকা উত্তর মহানগরসহ দেশের ১৫ জেলা ও মহানগরে এ জনসমাবেশ করবে দলটি।

বিএনপি’র ঘোষিত কর্মসূচির শেষ দিনে আজ শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সারাদেশে সমাবেশ সফল করতে গাইবান্ধায় যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, হবিগঞ্জে যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কিশোরগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নোয়াখালীতে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, পঞ্চগড়ে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জাহিদ হোসেন, জয়পুরহাটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নাটোরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, শরীয়তপুরে উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ঝিনাইদহে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নড়াইলে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যশোরে জেলা বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বাগেরহাটে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী উপস্থিত থাকবেন।

ট্যাগস :

আজ দেশের ১৫ জেলা ও মহানগরে বিএনপির জনসমাবেশ

আপডেট সময় : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩