ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারায় জায়গা-জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত ৪

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

আনোয়ারায় জায়গা-জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত ৪

আনোয়ারা প্রতিনিধি: জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে আনোয়ারা উপজেলায় হাইলধর ইউনিয়নের প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পরে ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য মো. নাছির উদ্দীন বাদী হয়ে প্রতিপক্ষের ৬ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা একই গ্রামের মৃত এজহার মিয়ার ছেলে আব্দুস সোবহান (৬৫), আব্দুস সোবহানের ছেলে মো. এমরান (৩১), মিবাহুর রহমান সবুজ (২৭), মো. আসফার (২৩), মো. জুপিটার (৩৪) ও অলিউর রহমান সজল (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামের নাছির উদ্দীনের পরিবার এবং এমরানের পরিবারের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন থেকেই বিরোধ। এরই জের ধরে শুক্রবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে নাছির উদ্দীনের পরিবারের সদস্যদের উপর হামলা চালায় প্রতিপক্ষ।

হামলায় মো. সেলিম (৪৪), মো. ফেরদৌস (৪৮), মো. এনাম (৪৬) ও মো. নাছির (৪০) আহত হন। তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার এএসআই আবুল ফারেজ জুয়েল বলেন, ‘হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী এলাকায় জমির বিরোধ নিয়ে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় পুলিশ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

[irp]

ট্যাগস :

আনোয়ারায় জায়গা-জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত ৪

আপডেট সময় : ০৭:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১