ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

আনোয়ারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শেখ আবদুল্লাহ:আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পীরখাইন ও কৈনপুরা গ্রামে পুকুরে ডুবে দুই দিনে দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুন) দুপুর বারোটার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাইন পশ্চিম পাড়া এলাকায় দুই বছর বয়সের মোহাম্মদ হামেদ হাসান নামের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়।

নিহত শিশুটি হলো পীরখাইন গ্রামের মোহাম্মদ আরিফ উল্লাহ’র ছেলে।

[irp]

হামেদের বাবা আরিফ উল্লাহ বলেন, পরিবারের সদস্যদের অজান্তে বেলা ১১টার দিকে হামেদ পুকুরে পড়ে গেলে কিছুক্ষণ পর পুকুর থেকে আমরা উদ্ধার করি। পরে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ ফারজানা বলেন, শনিবার দুপুরে উপজেলার পীরখাইন গ্রামের ২ বছর বয়সের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়।

এছড়াও গতকাল (শুক্রবার) উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের কৈণপুরা গ্রামের মহাজন পাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় অতুল মহাজন (৫) নামে এক শিশুর । নিহত শিশুটি স্থানীয় ওষুধ ব্যবসায়ী সুমন মহাজনের ছেলে।

[irp]

ট্যাগস :

আনোয়ারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১