আনোয়ারায় মৎস্য আড়তে অভিযান জাটকা জব্দ ৪টি এতিমখানায় বিতরণ
- আপডেট সময় : ১০:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১০৪৬ বার পড়া হয়েছে
শেখ আবদুল্লাহ:আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার কালা বিবি দিঘির মোড়ে মৎস্য আড়তগুলোতে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এবিসি নামে এক মৎস্য আড়ত থেকে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে এসব জাটকা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তানভীর হাসান চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় ৪টি এতিমখানা বিতরণ করা হয়।
[irp]
মৎস্য কর্মকর্তা রাশেদুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য এক বিশেষ অপারেশন পরিচালনা করে উপজেলার কালা বিবি দিঘির মোড় এলাকায় অবস্থিত মৎস্য আড়তগুলোতে অভিযান চালিয়ে এবিসি মৎস্য আড়ত থেকে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাটকা স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


























