ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

আড়াই কোটি ফেসবুক-অ্যামাজন ব্যবহারকারীর তথ্য হ্যাক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৫৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে

আড়াই কোটি ফেসবুক-অ্যামাজন ব্যবহারকারীর তথ্য হ্যাক

অ্যামাজন, ফেসবুক, অ্যাপল এবং ই-বে’র প্রায় দুই কোটি ৬০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করেছে হ্যাকাররা। দু’বছরের মধ্যে সব ব্যবহারকারীর লগইন তথ্য বা ব্যক্তিগত সব তথ্য চুরি করেছে তারা। ফক্সনিউজ এক প্রতিবেদেনে এ তথ্য দিয়েছে।

সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা নর্ড-লকার এ বিষয়ে রিপোর্ট দিয়েছে। এতে বলা হয়েছে, উইন্ডোজ-ভিত্তিক কম্পিউটার ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে এসব হ্যাকার ১.২ ট্যারাবাইট ব্যক্তিগত তথ্য চুরি করে নিয়েছে।

এ জন্য তারা কম্পিউটারে অনুপ্রবেশ করিয়েছিল ট্রোজান-টাইপের ম্যালওয়্যার। ফল হিসেবে তারা প্রায় ১০ লাখ ওয়েবসাইটের প্রায় দুই কোটি ৬০ লাখ ব্যবহারকারীর সব তথ্য চুরি করে নিয়েছে। এর মধ্যে রয়েছে ইমেইল, ইউজারনেম ও পাসওয়ার্ড।

যেসব ওয়েবসাইটের ব্যবহারকারীকে টার্গেট করা হয়েছে তার মধ্যে বড় বড় কিছু প্রতিষ্ঠান আছে। যেমন অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, ফেসবুক, টুইটার, অ্যাপল, ড্রোপবক্স এবং লিঙ্কডইন। ডাটা বিষয়ক নীতি ভঙ্গের বিষয়ে নজরদারিকারী আরেকটি বিশেষজ্ঞ তৃতীয় কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ওই রিপোর্ট তৈরি করেছে নর্ড-লকার।

রিপোর্টে বলা হয়েছে, যে ম্যালওয়্যারের মাধ্যমে এই হ্যাকিং করা হয়েছে তা পাঠানো হয়েছে ইমেইল এবং ‘বেআইনি কিছু সফটওয়্যার’-এর মাধ্যমে। এর মধ্যে আছে অ্যাডোবি ফটোশ্যুট ২০১৮, উইন্ডোজ ক্র্যাকিং টুল এবং বেশ কিছু গেমসের ক্র্যাকড সিস্টেম।

এসব ব্যবস্থা ব্যবহার করে ম্যালওয়্যার কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্যগুলোর স্ক্রিনশট নেয় এবং ব্যবহারকারীর ডিভাইসে যদি ওয়েবক্যাম থাকে, তাহলে তার মাধ্যমে ছবিও নিয়ে নেয়। এভাবে একজন ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়। যেসব ডাটা চুরি করা হয়েছে তার মধ্যে আছে ২০০ কোটি কুকিজ এবং ৬৬ লাখ ফাইল, ১০ লাখ ছবি, ৬ লাখ ৫০ হাজার শব্দ ও পিডিএফ ফাইল।

রিপোর্টে বলা হয়েছে চুরি যাওয়া এসব ডাটাবেজের মধ্যে রয়েছে ৩০ লাখ টেক্সট ফাইল, ৯ লাখ ছবি এবং কমপক্ষে ৬ লাখ ওয়ার্ড ফাইল। নর্ড-লকার বলেছে, আরো উদ্বেগের বিষয় হলো, অনেক মানুষ তাদের পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য নোট হিসেবে এবং অন্য স্পর্শকাতর তথ্য জমা রাখতে ব্যবহার করেন নোটপ্যাড। তাও আক্রান্ত হয়ে যাওয়ার ভয় আছে।

[irp]

ট্যাগস :

আড়াই কোটি ফেসবুক-অ্যামাজন ব্যবহারকারীর তথ্য হ্যাক

আপডেট সময় : ১০:৫৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১