ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

আ.লীগের লকডাউনেও গণপরিবহন চলবে: শ্রমিক ফেডারেশন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সোমবার (১৭ নভেম্বর) দেশব্যাপী লকডাউনের ডাক দিয়েছে। এদিন সব ধরনের যানবাহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

রোববার রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান।

হুমায়ূন কবির খান বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়া অন্তর্বর্তী সরকারের কাজ বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। ফেডারেশন এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক-মালিকদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে পরিবহন-মালিক ও শ্রমিকরা দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে, তা প্রতিহত করা হবে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলস কাজ করছেন।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় দেশজুড়ে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয়। এরমধ্যে ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে চালক জুলহাসকে হত্যা করা হয়। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল করেন পরিবহন শ্রমিকরা।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার। এর প্রতিবাদে সারা দেশে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ।

ট্যাগস :

আ.লীগের লকডাউনেও গণপরিবহন চলবে: শ্রমিক ফেডারেশন

আপডেট সময় : ১১:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫