ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের পক্ষে লড়াই করছে ইসরায়েলি ভাড়াটে সেনারা

Md Elias
  • আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

ইউক্রেনের পক্ষে লড়াই করছে ইসরায়েলি ভাড়াটে সেনারা

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের পক্ষে লড়াই করছে ইসরায়েলি ভাড়াটে সেনারা। ইউক্রেনের চরম ডানপন্থি আজভ রেজিমেন্টের সঙ্গে জোট বেধে রাশিয়ার বিরুদ্ধে তারা লড়াই করছেন। আজ বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ দাবি করেছে।

ক্রেমলিনপন্থি স্পুৎনিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মারিয়া জাখারোভা বলেছেন, ইসরায়েলের ভাড়াটেরা কার্যত ইউক্রেনের আজভ জঙ্গিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।

২০১৪ সালে আজভের উগ্র ডানপন্থি কর্মীরা ইউক্রেনের পূর্ব দোনবাস অঞ্চলে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই শুরু করে। তখন থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর অধীনে চলে যায় এই বাহিনী। এর সদস্যরা বন্দর শহর মারিউপোলে ইউক্রেনের হয়ে প্রতিরোধ যুদ্ধ করছে। এছাড়া এই বাহিনীর একটি অংশ আজোভস্টাল স্টিল প্ল্যান্টের ভিতরে আটকে রয়েছে। এদের বিরুদ্ধে রুশ বাহিনী মঙ্গলবার বড় আকারে হামলা শুরু করেছে।

ট্যাগস :

ইউক্রেনের পক্ষে লড়াই করছে ইসরায়েলি ভাড়াটে সেনারা

আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২