ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ইচ্ছা আছে উনার থেকেই টেস্ট ক্যাপ নেওয়ার : সাইফউদ্দিন

News Editor
  • আপডেট সময় : ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / ১১৮৯ বার পড়া হয়েছে

শ্বাসরুদ্ধকর একটি বছরের পরিসমাপ্তি ঘটল আজ। এই এক বছর বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন, কবে আসবে ২৮ অক্টোবর? কবে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে সেই দিনটি এলো। আগামীকাল ২৯ অক্টবর থেকে সাকিব চাইলেই যে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন। এই সুপারস্টারের প্রত্যাবর্তনে সমর্থকদের মতো তার সতীর্থরাও উচ্ছসিত। যার প্রমাণ পাওয়া গেল মোহাম্মদ সাইফউদ্দিনের স্ট্যাটাসে।

তরুণ পেস বোলিং অল-রাউন্ডার সোশ্যাল সাইটে লিখেছেন, ‘এটা আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই ওনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং একপ্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনো টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার, ইচ্ছা আছে উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেওয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠে মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম।’

উল্লেখ্য, জুয়াড়ির থেকে একাধিকবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও গোপন করায় সাকিবকে গত বছর বাংলাদেশের ভারত সফরের এক সপ্তাহ আগে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওই সময় ভারত সফর উপলক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সাকিবের মতো একজন চ্যাম্পিয়ন ক্রিকেটারের নিষিদ্ধ হওয়া বাংলাদেশ তো বটেই; সারা ক্রিকেটবিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। এবার সাকিবের মাঠে ফেরার পালা শুরু।

https://www.facebook.com/MSU74official/photos/a.687998291311887/3189506037827754/?type=3

ইচ্ছা আছে উনার থেকেই টেস্ট ক্যাপ নেওয়ার : সাইফউদ্দিন

আপডেট সময় : ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০