ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট

ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম

News Editor
  • আপডেট সময় : ১১:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / ১১২৫ বার পড়া হয়েছে

চরম দুঃসংবাদ টাইগার শিবিরে। ইনজুরিতে পড়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বিসিবি প্রেসিডেন্টস কাপের ম্যাচে তামিম ইকবাল একাদশের বিপক্ষে উইকেটকিপিং করার সময় ইনজুরিতে পড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

জানা গেছে, ম্যাচের ৩০ তম ওভারে আল আমিনের করা বলে, ইয়াসির রাব্বির ক্যাচ নিতে গিয়ে কাঁধে আঘাত পান মুশি। ব্যথা বেশি হওয়ায় তখনই মাঠ ছেড়ে যান মিস্টার ডিপেন্ডেবল। তবে তার ইনজুরি কতোটা গুরুতর সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আইপিএল থেকে ছিটকে গেলেন ডোয়াইন ব্রাভো

এ বিষয়ে বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, আঘাতের স্থানে বরফ দেয়া হয়েছে। হাত ঝুলিয়ে রেখেছে৷ তবে গুরুতর কিনা এখনই বলা যাচ্ছে না। আগামীকাল পরীক্ষার পর জানা যাবে।

তার পরিবর্তে ম্যাচে উইকেটকিপিং করছেন তরুণ উইকেটকিপার ইরফান শুক্কুর।

এই ম্যাচেও ব্যাট হাতে উজ্জ্বল মুশফিকুর রহিম। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর, দলকে উদ্ধারে এগিয়ে আসেন মুশি। খেলেন ৭৫ বলে ৫১ রানের ইনিংস। তার ফিফটির সুবাদে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬৫ রানের সংগ্রহ পেয়েছে শান্ত একাদশ। জবাবে এই মুহূর্তে ব্যাট করছে তামিম একাদশ।

ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম

আপডেট সময় : ১১:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০