ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ইন্দোনেশিয়া তিমুরে-পূর্ব তিমুরে বন্যায় মৃত বেড়ে ১৫০

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়া ও প্রতিবেশী দেশ পূর্ব তিমুরে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে।

প্রাকৃতিক এ দুর্যোগে দক্ষিণপূর্ব এশিয়ার এ দুই দেশে এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে।

ভয়াবহ এই বন্যায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, তারা পূর্ব তিমুরের কাছে একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জে ১৩০ জনের প্রাণহানির খবর পেয়েছে।

এদিকে পূর্ব তিমুরে সরকারিভাবে ২৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপ থেকে শুরু করে পূর্ব তিমুর পর্যন্ত এলাকা ভয়াবহ এই বন্যার কবলে পড়েছে।

বন্যায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। একই সঙ্গে দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার সময়ে কর্মকর্তাদের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

ভূমিধস এবং বন্যা ইন্দোনেশিয়ায় বর্ষাকালে সচরাচর ঘটে থাকে। চলতি বছরের জানুয়ারিতে জাভার সুমেদাং শহরে বন্যায় কপমক্ষে ৪০ জনের মৃত্যু হয়।

ট্যাগস :

ইন্দোনেশিয়া তিমুরে-পূর্ব তিমুরে বন্যায় মৃত বেড়ে ১৫০

আপডেট সময় : ০৬:৫৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১