ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত
- আপডেট সময় : ০৩:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১০৪৪ বার পড়া হয়েছে
ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান এবং তার ১৮৩ নাবিককে আশ্রয় দিয়েছে ভারত। জাহাজটি ২৮ ফেব্রুয়ারি প্রযুক্তিগত সমস্যায় বিপদ সংকেত পাঠায়। যেদিন মার্কিন ও ইসরাইলি সামরিক অভিযান শুরু হয়েছিল।
ভারতের নরেন্দ্র মোদি সরকার জানিয়েছে, কচিতে জাহাজটির নোঙরের জন্য আবেদন এসেছে ২৮ ফেব্রুয়ারি। ডকিং অনুমোদন করা হয় ১ মার্চ, এবং ৪ মার্চ থেকে জাহাজটি কচিতে অবস্থান করছে।
সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাজের নাবিকদের জন্য কচিতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ইরানি নাবিকদের আশ্রয় দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনার মুখে পড়েছে ভারত। এ ঘটনাটি এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের উপর আগ্রাসন চালাচ্ছে।
এর আগে ভারতে শুভেচ্ছা সফর শেষে যাওয়ার পথে ইরানি জাহাজ আইআরআইএস ডেনা মার্কিন সাবমেরিনের টরপেডো হামলায় আক্রান্ত হয়। এতে ৮০-এর বেশি নাবিক নিহত হন, ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কা এবং শতাধিক নিখোঁজ হন। তবে ভারত এখনও সেই হামলার বিষয়ে সরাসরি মন্তব্য করেনি।
ভারত সরকার জানায়, আইআরআইএস লাভানকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে মানবিক দৃষ্টিকোণ এবং নাবিকদের নিরাপত্তাকে প্রধান ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে। বিপদ সংকেত পাঠানোর কারণে ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দেয় ভারত।
দৈনিক আস্থা/এমএইচ





















