ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ইরানের সঙ্গে অস্ত্র ব্যবসা করলে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে

News Editor
  • আপডেট সময় : ০৩:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ১১৫৯ বার পড়া হয়েছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সতর্ক করে দিয়ে বলেছেন, যে সব দেশ বা ব্যক্তি এখন থেকে ইরানের সঙ্গে অস্ত্র কেনা বেচা করবে সেসব দেশ ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রোববার থেকে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার পর পম্পেও এ প্রতিক্রিয়া জানালেন।২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা উঠে গেছে।

সম্প্রতি তেহরানে এক সমরাস্ত্র প্রদর্শনীতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্নাইপার পরীক্ষা করে দেখেন প্রতিরক্ষামন্ত্রী হাতামি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোববার ওয়াশিংটনে এক বক্তব্যে বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ ইরানে অস্ত্র বিক্রি করলে বা ইরান থেকে অস্ত্র কিনলে ওয়াশিংটন সেই ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে। এ ছাড়াও পম্পেও দাবি করেন, ইরানের কাছে প্রচলিত সমরাস্ত্র বিক্রি কিংবা তেহরানের কাছ থেকে অস্ত্র কেনা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের শামিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের পদত্যাগ দাবিতে রাজপথে লাখো মানুষ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন, ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে এবং ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ হাতে বিপজ্জনক সমরাস্ত্র চলে যাবে।

উল্লেখ্য, রোববার থেকে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে গেছে। আমেরিকা সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করলেও পরিষদের বেশিরভাগ সদস্যদেশ এর বিরোধিতা করেছে।

ইরানের সঙ্গে অস্ত্র ব্যবসা করলে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে

আপডেট সময় : ০৩:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০