ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে সম্ভাব্য হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ১১১৪ বার পড়া হয়েছে

ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো পর্যন্ত তিনি চূড়ান্ত নির্দেশ দেননি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন— ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন তিনি। তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কি না, তা দেখার জন্য কিছুটা সময় নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের গভীরে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে, কেবল সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এ স্থাপনা ধ্বংস করা সম্ভব।

এর আগে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কি না। উত্তরে বলেন, আমি করতেও পারি, নাও করতে পারি। এছাড়া তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়ে বলেন, আগামী সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এমনকি সপ্তাহও লাগতে পারে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তবে তার চরম মূল্য দিতে হবে।

ট্যাগস :

ইরানে সম্ভাব্য হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের

আপডেট সময় : ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫