ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আজ রোববার (৯ এপ্রিল) থেকে। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। বিআরটিসি জানায়, ঈদের অগ্রিম টিকিট মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাঢ়া) বাস ডিপো থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া ১৮ এপ্রিল থেকে জরুরি সেবার জন্য ঢাকার বিভিন্ন ডিপো ও টার্মিনালে ৬০টি বাস রাখা হবে।
এসব বাস সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরের বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, মোহাম্মদপুর বাস ডিপো, হেমায়েতপুর ও চন্দ্র বাস টার্মিনাল থাকবে।
বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ঈদ সার্ভিসে সারাদেশে বিআরটিসি ৯শ’টি বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রয়োজন হলে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে।
ঢাকাসহ আশপাশের এলাকায় বিআরটিসির ৫শ ৫০টি বাস চলবে উল্লেখ করে তিনি জানান, দক্ষিণের প্রায় সব জেলায় বিআরটিসির বাস চলাচল করবে। প্রতি বছরের মতো গার্মেন্টস শ্রমিকদের জন্য এবারো বাস বুকিং দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ও গাজীপুরে বেশি গার্মেন্টস থাকায় সেসব এলাকার ডিপো থেকে বাস ভাড়া করা যাবে।

ট্যাগস :

ঈদে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

আপডেট সময় : ১২:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩