ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ

আস্থা ডেস্কঃ

পাবনার ঈশ্বরদীতে বাড়ির উঠান থেকে দাদি এবং গম ক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় তাদের হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন- মৃত নাজিম উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) এবং জয়নালের মেয়ে জামেলা (১৫)।

জানা গেছে, ওই এলাকার জয়নাল নামে এক ব্যক্তি তার মা ও মেয়েকে নিয়ে বসবাস করতেন। তবে কয়েকদিন আগে জয়নাল ঢাকায় যাওয়ার কারণে বাড়িতে তার মা সুফিয়া বেগম ও মেয়ে জামেলা ছিল। সকালে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে উঠানে সুফিয়াকে বাড়ির উঠানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি গম ক্ষেতের আইলে বিবস্ত্র অবস্থায় জামেলার মরদেহ পাওয়া যায়।

এলাকাবাসী বলেন, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় স্থানীয়রা কিন্তু পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। পরে সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। একপর্যায়ে জামিলাকে খোঁজাখুঁজির পর বিবস্ত্র অবস্থায় গম ক্ষেতের আইলের ক্ষেতে মরদেহ পাওয়া যায়৷

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান বলেন, পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে, এখন পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছেনা। ঘটনা রহস্য উন্মোচন করে পরবর্তীতে জানানো হবে।

ট্যাগস :

উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ

আপডেট সময় : ০২:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬