ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু Logo এমপিও স্থগিত হতে পারে প্রতিষ্ঠান প্রধানদের Logo কৃষক কার্ড পাবে ১কোটি ৬৫লাখ কৃষক: মিলবে ১০ ধরনের সুবিধা Logo ইরানের উপর চাপিয়ে দেওয়া সংঘাতে বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি

এক ভবনে থাকছেন না শাশুড়ি ও ছেলের বউ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। তবে শাশুড়ি ও বউ একসঙ্গে এক বাড়িতে উঠছেন না। খালেদা জিয়া ‘ফিরোজায়’ উঠলেও জোবাইদা রহমান উঠবেন ‘মাহবুব ভবনে’।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘মাহবুব ভবন’। বাড়িটি  জোবাইদা রহমানের প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের। অসুস্থ মাকে সেবা দিতেই বাবার বাড়িতে উঠবেন তিনি।

এরিমধ্যে বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। জোবাইদার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বাড়িটিতে।

এছাড়া বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। বাড়িটির দায়িত্বে থাকবেন সিএসএফ সদস্যরা, সঙ্গে থাকবেন পুলিশও। জোবাইদা রহমানের যাতায়াত ও নিরাপত্তার জন্য পৃথক যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের গুরুতর অসুস্থতার পর আদালতের নির্দেশে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হয়। সে সময় তার সঙ্গে যান স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

ওয়ান-ইলেভেনের সেনাসমর্থিত সরকারের আমলে এই পরিবারটি দেশ ছাড়ে এবং দীর্ঘদিন ধরে তারা লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন।

ট্যাগস :

এক ভবনে থাকছেন না শাশুড়ি ও ছেলের বউ

আপডেট সময় : ০৬:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫