ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এক লাখ ৩৮হাজারে বিক্রি হলো বরশিতে আটক বাঘাইর

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

জেলের বরশিতে আটকা পড়া ৯২ কেজি ওজনের বাঘাইর মাছটি এক লাখ ৩৮হাজার টাকায় বিক্রি হয়েছে নীলফামারী শাখামাছা বাজারে। দেড় হাজার টাকা কেজি দরে ৯২জনের কাছে এক লাখ ৩৮হাজার টাকায় বিক্রি করা হয় এই নদীর মাছটি।

এর আগে গেলমধ্যরাতে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের পাগলপাড়া এলাকায় জালাল উদ্দিন নামে এক জেলের বরশিতে আটকা পড়ে এই মাছটি। পরে মাছটি তিনি ডালিয়া নতুন বাজারে নিয়ে গেলে এক লাখ দশ হাজার টাকায় কিনে নেন খেলাসু নামে এক মাছ ব্যবসায়ী। তিনি নীলফামারী শাখামাছা বাজারে মাছ ব্যবসায়ী জিয়াউর হকের কাছে বিক্রি করে দেন আজ সকাল দশটার দিকে। পাগল পাড়া এলাকার বাসিন্দা আব্দুস সবুর বলেন, এত বড় মাছ এরআগে উঠেনি কখোনো। এটাই প্রথম। কয়েকজন জেলে মাছ শিকার করছিলো।

এক পর্যায়ে জালাল উদ্দিনের বরশিতে আটকা করে এই মাছটি। নীলফামারী শাখামাছা বাজারের মাছ ব্যবসায়ী জিয়াউর হক বলেন, ৯২জনের কাছে এক কেজি ভাগা করে মাছটি বিক্রি করা হয় দেড় হাজার টাকা দরে। এইসব মাছের চাহিদা অনেক। সচরাচর এই মাছ পাওয়া যায় না বলে চাহিদা থাকে। নীলফামারী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আকতার বলেন, তিস্তা, যমুনা, পদ্মা নদীতে বাঘাইর পাওয়া যায়। খেতে অনেক সুস্বাদু। এরআগে এত ওজনের না হলেও কম ওজনের বাঘাইর পাওয়া গিয়েছিলো।

সাকিল ইসলাম, নীলফামারী

ট্যাগস :

এক লাখ ৩৮হাজারে বিক্রি হলো বরশিতে আটক বাঘাইর

আপডেট সময় : ০৭:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২