ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় ৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস, তিন বাহিনী, ব্যবসায়ী ও স্থানীয়দের প্রচেষ্টায়ও কমেনি ভয়াবহ এ আগুনের তীব্রতা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে  এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, ভয়াবহ এই আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে রয়েছে র‌্যাবের ২২টি দল। আগুন লাগার খবর পেয়ে আশপাশের মার্কেট ও ভবনের ব্যবসায়ীরা যতটুকু সম্ভব তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তারা মালামালগুলো রাস্তায় জড়ো করছেন।

এর আগে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও দিতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে বঙ্গবাজারের চারপাশ দিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাতাসের কারণে আগুন দ্রুতই আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়েছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ট্যাগস :

এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন

আপডেট সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩