ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ আজ

News Editor
  • আপডেট সময় : ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • / ১১৭৯ বার পড়া হয়েছে

করোনা মহামারির মধ্যে ২০২১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। ‘করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা নয়’ ব্যানারে আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সারা দেশব্যাপী পরীক্ষা বাতিলের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের সামনে থেকে সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন তরুণ ছাত্রনেতা মো. মাহবুবুর রহমান।

রোহিঙ্গারা যাতে ভোটার না হতে পারে সেজন্য ইসির কঠোর নির্দেশনা

জাহিদ আহমেদ নামে এক এসএসসি পরীক্ষার্থী তাদের দাবির বিষয়ে জানান, ‘আমাদের জন্যেও অটোপাসের সিদ্ধান্ত দেয়া হোক। কারণ আমরা শুধুমাত্র ক্লাস ৯-এ ক্লাস করার সুযোগ পেয়েছি। তারপর ক্লাস ১০-এর প্রথম দিকেই করোনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ কারণে আমাদের পড়ালেখায় খারাপ প্রভাব পড়েছে।’

জাহিদ বলেন, এই পরিস্থিতিতে আমাদের পড়ালেখা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়াও অনলাইন ক্লাস থেকে অর্ধেকের বেশি শিক্ষার্থীই বঞ্চিত ছিল। এর জন্য আমাদের পাঠদান অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া সামনে শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারিনি।

এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ আজ

আপডেট সময় : ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০