ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন?

ঐতিহাসিক মুজিবনগর দিবসে মাহাবুবুল আলম হানিফ ১৭ এপ্রিল একটি স্মরণীয় দিন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / ১১৪০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

স্বাধীনতার ৫০ বছরের মাথায় দাঁড়িয়েও স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন দেখছি। বিভিন্ন সময় বিভিন্ন নামে ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশের সংবিধান মানতে চাই না, যারা এখনো জাতীয় পতাকাকে সম্মান করতে চাই না, তারা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে থাকার অধিকার রাখে না।

হেফাজত বলেন আর জামায়াত বলেন, এরা সবই স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধীদের বীজ অনেক গভীরে চলে গেছে। এ জন্য স্বাধীনতার ৫০ বছরে এসেও তাদের আস্ফালন দেখতে হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। ঠিক সেই সময় উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য একাত্তরের পরাশক্তিরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিষদাত উপড়ে ফেলে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবো।

শনিবার দুপুরে মুজিবনগরে এক প্রেস বিফ্রিংএ এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি।এসময় তিনি আরও বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির কাছে একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সরকার গঠনের পর ১৭ এপ্রিল আনুষ্ঠিানিকভাবে এই মুজিবনগরে সরকার শপথ গ্রহণ করেন। সেই সরকারের বলিষ্ঠ নেতৃত্বে মাত্র ৯ মাসে আমরা স্বাধীন বাংলাদেশ লাভ করি।

এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এমপি, জাতীয় সংসদরে হুইপ জয়পুরহাট-১ আসনে এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর-২ এর সাবেক এমপি মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ।

এর আগে সকাল পৌনে ছয়টায় মুজিবনগর স্মৃতিসৌধ পাদদেশে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের সূচনা করা হয়। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সকাল ১০টায় জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-১ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর স্বাস্থ্যবিধি মেনে মেহেরপুর পুলিশ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মোজাহেদুল, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মেহেরপুর জেলা প্ররিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রগহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ঐতিহাসিক মুজিবনগর দিবসে মাহাবুবুল আলম হানিফ ১৭ এপ্রিল একটি স্মরণীয় দিন

আপডেট সময় : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১