ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

কক্সবাজারের উখিয়ার ম্যাজিস্ট্রেট’র গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ভবন নির্মাণকে কেন্দ্র করে ইউএনও-ম্যাজিস্ট্রেট’র গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল উশৃংঙ্খল জনতা। এতে তিন শিক্ষকসহ পাঁচজন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন। আটককৃতরা হলেন- ওই এলাকার আবু ছৈয়দ ফজলি ও মো. কালু।

[irp]

জানা গেছে, সোনারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ঠ ইঞ্জিনিয়ারসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত হয়ে খুঁটি স্থাপনের সময় আবু ছৈয়দ ফজলী ও মোহাম্মদ হোসনের নেতৃত্বে একদল উশৃংখল জনতা এ হামলা চালিয়ে স্কুলের তালা, সিসি ক্যামরা, দরজা, জানালা ভাঙচুর করে। হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন বড়ুয়া, সহকারী শিক্ষক বাবুল ও শামসুল আলম ভুলু গুরুতর আহত হন। খবর পেয়ে  উখিয়ার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান বলেন, হামলাকারীরা আমার গাড়ির দুই পাশের গ্লাস এবং ইউএনও’র গাড়ির সামনে-পেছনের গ্লাস ভেঙে ফেলেছে।

উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত।

ট্যাগস :

কক্সবাজারের উখিয়ার ম্যাজিস্ট্রেট’র গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আপডেট সময় : ১০:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১