ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / ১০৩৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে পাচারকালে বিজিবি’র সঙ্গে গোলাগুলির পর দেড় লাখ ইয়াবা ফেলে মিয়ানমার পালালো পাচারকারীরা। মঙ্গলবার রাতে উখিয়ার পালংখালী ইউপির ধামনখালী বেড়ীবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির বালুখালি বিওপি সদস্যদরা গোলাগুলির পর ১ লাখ ৫০ হাজার ইয়াবার বড় চালানটি উদ্ধার করেন বলে জানিয়েছেন ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তবে এ ঘটনায় কোন মাদক পাচারকারী আটক করা যায়নি।

[irp]

৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ধামনখালী বেড়ীবাঁধ দিয়ে ইয়াবার বড় চালান আসবে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় ওত পেতে থাকে। রাত ৮টার দিকে তিন-চার জন লোককে বাংলাদেশ সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামতে বলে।

তারা না থেমে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে তাদের সঙ্গে থাকা বস্তা দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এসময় সরকারি ৭টি গুলি ছোঁড়া হয়। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। পরে ওই স্থানে তল্লাশি করে পাওয়া ব্যাগে ১ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে মামলা করা হচ্ছে।

তিনি আরো বলেন, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি হতে অদ্যাবধি চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ১৬ লাখ ৭৮ হাজার ৮৬ পিস বার্মিজ ইয়াবাসহ ১২৭ জন আসামি আটক করা হয়েছে।

ট্যাগস :

কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

আপডেট সময় : ১১:০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১