ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

করোনার সময়ে ভিটামিন সি এত গুরুত্বপূর্ণ কেন?

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

করোনার সময়ে ভিটামিন সি গ্রহণ খুব গুরুত্বপূর্ণ। কারণ বিশেষজ্ঞরা বলেন, ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সতেজ, সজীব রাখে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।

আমরা জানি, লেবু, কমলা, আমলকি ভিটামিন সি সমৃদ্ধ। এসব পরিচিত ও প্রচলিত খাবারের বাইরেও আমরা যেসব খাবার থেকে ভিটামিন সি পেতে পারি, তার মধ্যে রয়েছে:

মরিচ
কাঁচা মরিচে রয়েছে ভিটামিন সি এবং বেটা-ক্যারোটিন যা চোখ, ত্বক ও রোগ প্রতিরোধে খুবই কার্যকরী।

আম
এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, চেষ্টা করুন প্রতিদিন এক কাপ পরিমাণ আম খেতে। তবে ডায়াবেটিস থাকলে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নেবেন। ১০০ গ্রাম আমে রয়েছে ৩৬ দশমিক ৪ গ্রাম ভিটামিন ‘সি’।

আনারস
এককাপ আনারসে রয়েছে ৭৯ গ্রাম ভিটামিন ‘সি’। তাছাড়া এটি ক্যালসিয়াম ও পটাসিয়ামের ভালো উৎস।

স্ট্রবেরি
স্ট্রবেরির স্বাস্থ্য উপকারিতা ব্যাপক। এতে ভিটামিন সি’র পাশাপাশি রয়েছে ম্যাগনেসিয়ামসহ নানা পুষ্টি
উপাদান।

কিউয়ি
কিউয়িতে ভিটামিন সি’র পরিমাণ কমলার থেকেও বেশি। এতে আরও রয়েছে ফ্লেভোনয়েড এবং পটাসিয়াম।

পেঁপে
পেঁপেতেও প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে। প্রতিদিন মাত্র একটি পেঁপে খেলেই শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি’র চাহিদা পূরণ হয়।

মিষ্টি আলু
মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন ‘সি’, বেটা ক্যারোটিন ও বিভিন্ন রকমের মিনারেল যা স্বাস্থ্যকর দেহের জন্য আবশ্যক।

ভিটামিন ‘সি’ পানিতে দ্রবণীয় হওয়ায় তা অনেক বেশি পরিমাণে গ্রহণ করলেও দেহের কোনো ক্ষতি সৃষ্টি করে না বলেও জানান বিশেষজ্ঞরা।

মহামারি করোনার সংক্রমণ এড়াতে বা সংক্রমিত হয়ে গেলে ভাইরাসের ক্ষতি কমাতে নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে।

ট্যাগস :

করোনার সময়ে ভিটামিন সি এত গুরুত্বপূর্ণ কেন?

আপডেট সময় : ০৫:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১