ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

করোনায় আক্রান্ত শিক্ষা সচিব

News Editor
  • আপডেট সময় : ০৫:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১০৯১ বার পড়া হয়েছে

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো স্থগিত

আবুল খায়ের বলেন, সচিব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো বলে জানান তিনি।

জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন নিয়মিত অফিস করতেন। গত সপ্তাহে তার শরীর কিছুটা খারাপ হয়।

এরপর তার শরীরে বেশকিছু করোনার উপসর্গ দেখা দেয়। তিনি করোনা পরীক্ষা করলে রিপোর্টে পজিটিভ আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি বিদ্যালয়) মোমিনুর রশিদ এবং একই দফতরের উপসচিব আনোয়ারুল হক করোনায় আক্রান্ত হন।

শীর্ষ পর্যায়ের এই দুই কর্মকর্তা নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। বর্তমানে তারা দুজনই সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী আটজন। ২৩ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫০০ জনে।

করোনায় আক্রান্ত শিক্ষা সচিব

আপডেট সময় : ০৫:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০