ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত শিমুল, আতঙ্কে খালেদা জিয়া!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / ১৪৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। আর এ খবর শোনার পর থেকেই বিচলিত হয়ে পড়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

জানা গেছে, গৃহকর্মী ফাতেমাকে খালেদা জিয়া বারবার বলছেন, শিমুলের যেহেতু হয়েছে তারও করোনা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ সে ‘ফিরোজা’তে নিয়মিত যাওয়া-আসা করে। তাই পরীক্ষা করার আগ পর্যন্ত তার কাছে যেন কেউই না যায়।

দায়িত্বশীল সূত্রের তথ্যমতে, গত বছরের ২৫ মার্চ সরকারের মহানুভবতায় কারামুক্তির পর থেকে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সেখানে শুরু থেকেই তার পছন্দসই নেতাকর্মীরা দেখা-সাক্ষাৎ করছেন। শিমুল বিশ্বাসও তাদের একজন। এমতাবস্থায় তার করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত বিএনপি নেত্রী।

খালেদার পারিবারিক সূত্রে জানা গেছে, খালেদা তার গৃহকর্মী ফাতেমাকে সাফ জানিয়ে দিয়েছেন পরীক্ষা করার আগ পর্যন্ত যেন তার সংস্পর্শে যেন সে না যায়। পরিবারের বাকিদেরও একই কথা বলেছেন তিনি। কারণ তার ধারণা শিমুল বিশ্বাস যেহেতু খালেদার বাসায় প্রায়শই যাতায়াত করতেন, তাই হয়তো তিনিও করোনায় আক্রান্ত হতে পারেন।

ট্যাগস :

করোনায় আক্রান্ত শিমুল, আতঙ্কে খালেদা জিয়া!

আপডেট সময় : ০৮:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১