ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় প্রাণ গেল আরও ৬০ জনের, শনাক্ত কমে ১৪৫২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / ১১০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ ঢাকা- করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউনের ‘সুফল’ আসতে শুরু করেছে। সবশেষ ২৪ ঘণ্টায় এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ১ হাজার ৪৫২ জনের শরীরে। করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬০ জন।

দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৪৮ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৫১০ জনের।

[irp]

শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

ট্যাগস :

করোনায় প্রাণ গেল আরও ৬০ জনের, শনাক্ত কমে ১৪৫২

আপডেট সময় : ০৭:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১