শিরোনাম:
করোনা পরীক্ষায় এন্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে সরকার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১০৭৮ বার পড়া হয়েছে
ডেস্ক নিউজ:
কিট দিয়ে করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ২৪ জানুয়ারি, রোববার দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক দিনের দাবি ছিল অ্যান্টিবডি পরীক্ষার বিষয়টি। আমরা এখন থেকে অ্যান্টিবডি টেস্ট করার অনুমতি দিচ্ছি। এটা অনেকেরই দাবি ছিল।’





















