ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক-২

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোনার কলমাকান্দায় ফলের ক্যারেটে করে ভারতীয় মদ পাঁচারকালে ২ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৩রা জুন) ভোরে উপজেলার কলমাকান্দা সদরের চিনাহালা মোড় এলাকায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে আল আমিন (২৬) ও একই ইউনিয়নের গুল মহাজনের ছেলে ফরহাদ (২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে ওসি আবুল কালাম (পিপিএম) এর নেতৃত্বে কলমাকান্দা সদরের চিনাহালা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৪ বোতল মদসহ আল আমিন ও ফরহাদ নামে দুইজনকে আটক করা হয়। এ সময় পাঁচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সীমান্ত দিয়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ গাড়ি করে অন্যান্য মালামালের সাথে অভিনব কুটকৌশল অবলম্বন করে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ও চিনি জেলা শহরসহ বিভিন্ন এলাকায় মাদক পাঁচার করে আসছে মাদক কারবারিরা।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক পাচার করে আসছিল। এঘটনায় আটক কৃতদের নামে মামলা দায়ের করে দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অভ্যাহত আছে।

ট্যাগস :

কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক-২

আপডেট সময় : ০৭:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩