ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা বড় পাপ-মির্জা আব্বাস

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা বড় পাপ-মির্জা আব্বাস

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/সাজ্জাদ রায়হানঃ

মুরুব্বিরা শিক্ষা দেয়, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না। একটি লোকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা এটি আরও বড় পাপ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।

শুক্রবার (৬ মার্চ) রমনা থানা বিএনপির উদ্যােগ্যে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার দোয়া ও ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতাদের প্রতি ইঙ্গিত করে এসব কথা বলেন।

থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালিত ইফতার পূর্ব আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেত না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে আপনার কোনো আত্মীয় আছে যে আপনাকে ভোট দিয়েছে, তা বলতে পারবেন না। আর আমি মির্জা আব্বাস নাম ধরে বলে দেব কারা কারা আমাকে ভোট দিয়েছে। আপনি কসম খেয়ে বলেন- এতগুলো ভোট আমি সিল মেরে নিয়েছেন! নাকি আকাশ থেকে এসেছে!

তিনি আরও বলেন, আমরা রাতে কয়েকটি স্কুলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। না হলে সব কেন্দ্র সিল মেরে নিয়ে যেতেন। অদ্ভুত কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। চাপিয়ে দিচ্ছেন বিএনপির ওপরে। এ এলাকায় আমার বন্ধু, আত্মীয়-স্বজন আছে। সুতরাং আমার ভোটের অভাব নেই। আমার কথা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কীভাবে পেলেন? সেটি আজ জাতির সামনে প্রশ্ন। আমি প্রমাণ করতে পারবো আপনারা কারচুপি করেছেন।

দৈনিক আস্থা/এমএইচ ইলিয়াছ

ট্যাগস :

কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা বড় পাপ-মির্জা আব্বাস

আপডেট সময় : ১২:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬