শিরোনাম:
কালিগঞ্জে গাঁজাসহ জামাই-শাশুড়ী আটক
Astha DESK
- আপডেট সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১০৬১ বার পড়া হয়েছে
কালিগঞ্জে গাঁজাসহ জামাই-শাশুড়ী আটক
সোহরাব হোসেন/সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জে গাঁজাসহ জামাই ও শাশুড়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯মে) সাতশত গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।
জানাযায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান এর তত্ত্বাবধানে ওসি মোঃ মামুন রহমান এর নেতৃত্বে কালিগঞ্জ থানা বিশেষ অভিযান চালিয়ে (১৯মে) সাতশত গ্রাম গাঁজাসহ ২ (দুই) জন আসামি আটক করে।
কালিগঞ্জ থানার ওসি মোঃ মামুন রহমান বলেন, আটক দুইজনকেই আজ সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।



















