কিশোরগঞ্জে কলার ছড়ি পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৩:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
- / ১০৫৪ বার পড়া হয়েছে
রায়হান জামান, স্টাফ রির্পোটারঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কলার ছড়ি পাড়াকে কেন্দ্র করে দূর সম্পর্কের চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছে স্বপন (২৮) নামে এক যুবক।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্যমান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন (৩৬) একই গ্রামের আবদুল করিম মঙ্গলের পুত্র এবং অভিযুক্ত স্বপন মৃত আব্দুল বাতেনের পুত্র।
সূত্র জানায়, ঘাতক স্বপন মিয়ার সাথে নিহত নাসিরের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার (২ আগস্ট) সকালে ৯ টার দিকে কলার ছড়ি নিয়ে নাসির ও স্বপন তর্কাতর্কি জড়িয়ে পড়ে। একপর্যায়ে স্বপন নাসিরের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয় ও প্রতিবেশীরা নাসিরকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষনা করেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান বলেন, অভিযুক্ত স্বপনকে আটকের চেষ্টা চলেছে। নিহত নাসিরের লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





















