ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

কুমিল্লার দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ আগুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫-২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

গতকাল শনিবার (৮ মে) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে বাজারের নোয়াখালী রেলগেটসংলগ্ন একটি মার্কেট এবং এর আশপাশের কয়েকটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে বনফুল কনফেকশনারি, এস আর ইলেকট্রনিক ও এর আশপাশে থাকা কয়েকটি ইলেকট্রনিক দোকান ও ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

[irp]

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, খুব দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এলেও প্রয়োজনীয় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বিড়ম্বনায় পড়তে হয় তাদের।

ঘটনাস্থল থেকে মাত্র ১৫০ ফুট দূরে জগন্নাথ দীঘিতে বেশ কিছুদিন ধরে লাকসাম পৌরসভার সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ফলে দীঘিটি পানিশূন্য করে শুকিয়ে ফেলা হয়েছে। পাশের এই বিশাল দীঘিটি ছাড়া বাজার এলাকায় আর কোনো পুকুর বা জলাশয় নেই। তবে ডাকাতিয়া নদীও বেশ দূরে।

পরে লাকসামের ফায়ার সার্ভিসের কর্মীরা নিজস্ব পানি দিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

এর আগে ২০১৭ সালের ২০ জানুয়ারি রাতে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের স্বর্ণপট্টি, কাপড়িয়াপট্টি ও মনোহরিপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়। এতে শতাধিক কোটি টাকার ক্ষতি হয়।

ট্যাগস :

কুমিল্লার দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ আগুন

আপডেট সময় : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১