ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় পানিতে ডুবে নিহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

কুমিল্লায় পানিতে ডুবে নিহত-৩

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলায় পৃথক পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ শিশুর প্রাণহানি হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের দিকে এ দূর্ঘটনা ঘটে।

সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনী এলাকায় বাড়ির পাশের জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই দুই শিশু ষাটকলোনী এলাকার রৌশন আলীর ছেলে আরাফাত হোসেন ( ৮) ও মনির হোসেনের ছেলে সায়েম (৭)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা রৌশন আলীর সাথে মাছ ধরতে যায় ছেলে আরাফাত ও তার বন্ধু সায়েম। জলাশয়ের একপাশে রৌশন আলী মাছ শিকার করছিল। আরেক পাশে আরাফাত ও সায়েমও মাছ শিকারের চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা দু’জনে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা আরাফাত ও সায়েমকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় আরও জানান, এখানে ছোট ছোট টিলা ছিল। দুর্বৃত্তরা পাহাড় কেটে গভীর জলাশয় বানিয়েছে। যার কারণে এমন ঘটনা ঘটেছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

একদিনে সকাল সাড়ে ৯টায় কুমিল্লা নগরীতে উজিরদিঘিতে ডুবে আরাবি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরাবির মামা নগরীর পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা কাজী অনিক ইসলাম জানান, তার বোন ও ভাগ্নি আরাবি সোমবার কুমিল্লায় বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে দীঘির পানিতে ডুবে মারা যায় আরাবি।

ট্যাগস :

কুমিল্লায় পানিতে ডুবে নিহত-৩

আপডেট সময় : ০৬:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩