ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

কুরআন ছুঁয়ে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবধারী বিচারক

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / ১০৩৯ বার পড়া হয়েছে

কুরআন ছুঁয়ে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবধারী বিচারক

আস্থা ডেস্কঃ

পবিত্র কুরআন হাতে নিয়ে শপথ গ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাব পরিহিত বিচারক অ্যাটর্নি নাদিয়া কাহাফ। তিনি নিউ জার্সি অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টের বিচারক। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) পবিত্র গ্রন্থ কোরআন হাতে নিয়ে তিনি শপথ নিয়েছেন। (সূত্র-আনাদোলু এজেন্সি ও সিয়াসাত)।

জানা যায়, নাদিয়া একজন সিরিয়ান বংশোদ্ভূত পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসন বিষয়ক অ্যাটর্নি। স্থানীয় মিডিয়া অনুসারে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি এক বছর আগে তাকে বিচারক হিসেবে মনোনীত করেন। তিনি প্যাসাইক কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক হিসাবে কাজ করবেন।

২০০৩ সাল থেকে তিনি আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সির বোর্ডে বসেছেন। এটি মার্কিন মুসলিমদের নাগরিক অধিকার সংস্থা, যেখানে কাহাফ এখন চেয়ারওম্যান হিসেবে কাজ করছেন।
যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন, তবে তিনিই প্রথম হিজাব পরিহিত অবস্থায় বেঞ্চে বসবেন।

ট্যাগস :

কুরআন ছুঁয়ে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবধারী বিচারক

আপডেট সময় : ০১:০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩