ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৭ দিনের বিধি-নিষেধ শুরু, যান চলাচল বন্ধ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় ৭ দিনের বিধি-নিষেধ শুরু, যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধিঃ সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার পৌর এলাকায় ৭ দিনের কঠোর বিধি-নিষেধ শুরু হয়েছে। করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে ১৮ জুন মধ্যরাত পর্যন্ত ৭ দিনের কঠোর বিধি-নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিধি-নিষেধ চলাকালীন সময়ে কুষ্টিয়া পৌরসভা এলাকায় সকল ধরণের যান চলাচল বন্ধের পাশাপশি ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

[irp]

তবে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮টা থেকে দুুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।

বিধি-নিষেধের প্রথম দিনে দোকান-শপিংমলগুলো বন্ধ থাকলেও শহরে মানুষ ও যানবাহন চলাচল করছে আগের মতোই স্বাভাবিকভাবে। কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ২০৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ শতাংশ। গত ৬ দিনে জেলায় নতুন করে ৩৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৯৪ জন। সব মিলিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৩০।

[irp]

ট্যাগস :

কুষ্টিয়ায় ৭ দিনের বিধি-নিষেধ শুরু, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১