খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ (রেডমার্ক) কেন্দ্রগুলিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ৪ প্রার্থী।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদীয় আসনের মোট ২শ ৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১শ ২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের পূর্ববর্তী দুই দিন থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে একযোগে ৪ প্রার্থী।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী মোঃ নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বক্তারা পাহাড়ের অস্ত্রধারী সংগঠনের কেন্দ্র দখল, হুমকি-ধমকি, ভোটারদের জোরপূর্বক চাপ প্রয়োগ এবং জাল ভোটের আশঙ্কা তুলে ধরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার ব্যবস্থা গ্রহন করতে।
















