ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময়

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৩১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময়

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব সংসদ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

মঙ্গলবার (৩ জানুয়ারী/২০২৬ইং) খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক।

মতবিনিময় সভায় নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকা এবং মাঠপর্যায়ে মোতায়েন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় রিজিয়ন কমান্ডার বলেন, “নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের ভোটাধিকার সুরক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।”

তিনি সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও অনিয়ম থেকে বিরত থাকার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সভায় উপস্থিত প্রার্থীরা নির্বাচনী পরিবেশ ও বাস্তব চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। রিজিয়ন কমান্ডার মনোযোগসহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় ১০ জন প্রার্থী উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন স্বতন্ত্র সংসদ প্রার্থী জিরুনা ত্রিপুরা।

ট্যাগস :

খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময়

আপডেট সময় : ১০:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬