ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়িতে মরা ছাগলের গোস্ত বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ১০৬০ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে মরা ছাগলের গোস্ত বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

রহিম হৃদয়/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি বাজারে মরা ছাগল জবাই করে গোস্ত বিক্রির অপরাধে কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে মোবাইল কোর্টের মাধ্যম কসাই মোঃ ওয়াসিমকে এই অর্থদণ্ড দেয়া হয়। সে খাগড়াছড়ি সদর মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ইয়াকুব আলী-বানু আক্তার দম্পতির ছেলে।

কসাই ওয়াসিম মরা ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে আনলে স্থানীয় ক্রেতাসাধারণ বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ তাকে আটক করলে সে মিথ্যার আশ্রয় নেন, পরে খাগড়াছড়ি ভেটোনারী সার্জন ডাঃ মোঃ সিরাজ ঘটনাস্থলে গিয়ে মরা ছাগল বলে নিশ্চিত করেন।

বিষয়টি মুঠোফোনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিনকে অবগত করা হলে তিঁনি পশু জবাই ও গোস্তের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন কসাই ওয়াশিনকে ।

এলাকাবাসী বলছে, ‘এসব অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা হোক, যেনো তারা এসব অপরাধ আর করতে সাহস না পায়।’ সেই সঙ্গে জীবিত ও সতেজ গরু, ছাগল জবাই করে গোস্ত বিক্রির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :

খাগড়াছড়িতে মরা ছাগলের গোস্ত বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪