খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০৩:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১০৫১ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আগামীকাল শনিবার খাগড়াছড়িতে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার পার্টিকে ইফতার পার্টিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শুক্রবার ১৪৪ ধারা জারি করা হয়। অপর দিকে ইফতার পার্টিতে বাঁধা দিলে ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচি ঘোষনা করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে জেলা বিএনপি
জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান স্বাক্ষরিত পত্র মূলে জানাযায়, আগামী কাল ৮এপ্রিল সকাল ৮টা থেকে রাঁত ১০টা পর্যন্ত বাস ট্রামিনাল মাঠ ও বাস ট্রামিনাল এলাকার আশপাশ এলাকায় ১৮৯৮ এর ১৪৪ধারার আওতায় থাকবে।
এছাড়াও আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা কলাবাগানস্থ “বৈঠকে” জেলা বিএনপি‘র সংবাদ সম্মেলন থেকে অবরোধের এই কর্মসূচি ঘোষনা করেন, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি ওয়াদুদ ভুইয়া।
ইফতার পার্টিতে উপস্থিত থাকার কথা ছিলো বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
















