ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে মিছিল

News Editor
  • আপডেট সময় : ১০:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / ১১৩০ বার পড়া হয়েছে

খানসামায় ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে মিছিল

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্র লীগের নবগঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক আবু নাসের সরকারকে বহিষ্কার ও আহ্বায়ক কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার পাকেরহাটে, উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দের আয়োজনে পাকেরহাটস্থ দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শাপলা চত্বরের সামনে শেষ হয়।

এরপর আঙ্গারপাড়া ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ন আহ্বায়ক উজ্জল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক আহ্বায়ক রেজাউল করিম, ভেড়ভেড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ ইসলাম, খানসামা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি সুশান্ত মহন্ত, গোয়ালডিহি ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সদ্য পদত্যাগকারী ছাত্রনেতা সবুজ ইসলাম, মির্জা মান্নু, আঙ্গারপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সদস্য সুমন শাহ ও অত্র ইউপির ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদ শাহসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক আহ্বায়ক রেজাউল করিম তার বক্তব্যে বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানাতে পারলামনা। কারন এই কমিটিতে রাতের আঁধারে ছাত্র দলের নেতা আবু নাসের সরকারকে যুগ্ন আহ্বায়ক করা হয়েছে। তাকে বহিস্কার করে বিভিন্ন ইউনিটের ত্যাগী ও পরিশ্রমী নেতাদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করে তা পুনর্গঠনের দাবি জানাচ্ছি। এই দাবি যদি অনতিবিলম্বে না মানা হয় তাহলে আরো কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।

আরো দেখুনঃ ……………

অবৈধভাবে মাটিকাটায় গুইমারাতে লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়ি জেলার গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে গুইমারার ছনখলা উতুলপাড়াতে অভিযান চালায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়।

বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় পাওয়া যায়। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটি কেটে ইট ভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক-উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে এবং থাকবে।

পানছড়িতে ইউপিডিএফের কম্বল বিতরণ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক (ইউপিডিএফ গণতান্ত্রিক) এর উদ্যোগে পানছড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় ৫নং উল্টাছড়ি ইউপির সুতাকর্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। ইউপিডিএফ পানছড়ি এর

আপডেট সময় : ১০:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০