খালেদা জিয়ার জন্য উপহার পাঠালো চীনা দূতাবাস
- আপডেট সময় : ১০:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১০৪৯ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার জন্য উপহার পাঠালো চীনা দূতাবাস
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।
আজ শুক্রবার (২৩ জুন) বিকালে দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের একটি গাড়িযোগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকটি প্যাকেটে ফল ও উপহার পৌঁছে দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ‘হ্যাঁ প্যাকেট পাঠিয়েছে। আমরা কেউ কার্যালয়ে ছিলাম না। জেনেছি, স্ন্যাকস, বিস্কুট জাতীয় কিছু হবে। প্যাকেটের উপরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাম লেখা ছিল।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।





















