ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

খুলনায় প্রতিমার মাথা ভেঙে পালানোর সময় হিন্দু যুবক আটক

Md Elias
  • আপডেট সময় : ০৭:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ১১১৬ বার পড়া হয়েছে

খুলনায় প্রতিমার মাথা ভেঙে পালানোর সময় হিন্দু যুবক আটক

আস্থা ডেস্কঃ

খুলনার ফুলতলা এম এম কলেজ সার্বজনীন পূজা মন্দিরে স্বরস্বতী প্রতিমার মাথা ভেঙে পালানোর সময় অনিক মন্ডল (১৭) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (৬মে) দুপুর সোয়া ১২টায় কলেজ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক অভয়নগর উপজেলার ধুলগ্রামের অসীম মন্ডলের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এম এম কলেজের এমএলএসএস খোরশেদ আলম তার দায়িত্ব পালনকালে ওই যুবককে একটি শপিং ব্যাগ হাতে নিয়ে মন্দির থেকে বের হতে দেখে। তাকে সন্দেহ বশত: আটক করলে ব্যাগের মধ্যে স্বরস্বতীর প্রতিমার ভাঙা মাথা দেখতে পান। এ সময় তাকে আটক করে মন্দির কমিটিকে অবহিত করলে তারা পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু বাদি হয়ে অনিক মন্ডলকে আসামী করে ফুলতলা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০২, তারিখ-০৬/০৫/২২ইং।

এ ব্যাপারে ফুলতলা থানার ওসি মোঃ ইলিয়াস তালুকদার জানান, মন্দিরের ভেতরে অনাধিকার প্রবেশ করে ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে স্বরস্বতীর প্রতিমা ভাংচুর করে ক্ষতি সাধন এবং চুরির অপরাধে তাকে আটক করা হয়েছে। তবে অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস :

খুলনায় প্রতিমার মাথা ভেঙে পালানোর সময় হিন্দু যুবক আটক

আপডেট সময় : ০৭:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২