গঠিত হলো নতুন রাজনৈতিক দল অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং
- আপডেট সময় : ১২:৫৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১০৩৪ বার পড়া হয়েছে
গঠিত হলো নতুন রাজনৈতিক দল অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং
স্টাফ রিপোর্টারঃ
দেশে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, এনসিপির সাবেক নেত্রী তাজনুভা জাবীনকে নিয়ে গঠিত হলো নতুন রাজনৈতিক দল অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং।
আজ শুক্রবার (৬ মার্চ) আংশিক এই কমিটি ঘোষণা করা হয়। নিজেদের ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন।
এছাড়াও আরও ১৭ জন এই কমিটিতে রয়েছেন। তারা হলেন, আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, ডা. তাজনুভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মাহফুজ আলম, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ, হাসান আলী।
এরআগে গত ৮ ফেব্রুয়ারি রাজধানীতে আলোচনা সভার মধ্য দিয়ে যাত্রা শুরু করে অলটারনেটিভস।
অলটারনেটিভস’র পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, আমরা চাই তরুণরা সরাসরি অংশগ্রহণ করে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখুক। অলটারনেটিভস-এর লক্ষ্য নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি এবং সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।
কমিটির সূত্র জানায়, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে তারা স্থানীয় স্তরে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে।
দৈনিক আস্থা/এমএইচ

















