ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • / ১১১০ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা? ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ বুধবার সকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের আলা উদ্দিনের ছেলে সাজু মিয়ার সাথে পাশ্ববর্তী তালুক কানুপুর ইউনিয়নের কোমল নারায়নপুর গ্রামের সাইদুল ইসলামের কন্যা শাপলা বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অযুহাতে সাজু মিয়া স্ত্রী শাপলাকে মারধর করতো।

সাংসারিক জীবনে তাদের ঘরে গত দুই সপ্তাহ আগে এক সন্তান জন্মগ্রহণ করে। বুধবার সকালে আকষ্মিকভাবে গৃহবধু শাপলা বেগমের মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে এলাকাবাসির মাঝে নানা ধরনের গুঞ্জন দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ওই গৃহবধূর মৃত্যুর পর তাদের ঘরে একটি বিষধর সাপ দেখা গেছে।

সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে। অনেকেই বলছেন স্বামীর অত্যাচার থেকে বাঁচতে ওই গৃহবধূ আত্বহত্যা করে থাকতে পারে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘরে সাপ দেখা গেছে তবে শরীরে সাপের কামড়ের কোন চিহ্ন পাওয়া যায়নি। এছাড়াও শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে সব জানা যাবে।

ট্যাগস :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৩:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১