গাইবান্ধার পলাশবাড়ীতে ২টি গাঁজার গাছসহ ১জন আটক
গাইবান্ধার পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পু্লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেন (পুলিশ পরিদর্শক) এর নেতৃত্বে ৬ মে বৃহস্পতিবার সকালে এস আই রফিকুল এ এস আই রবিউল ইসলাম এ এস আই রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ পলাশবাড়ী উপজেলার ভেলাকোপা গ্রামে অভিযান পরিচালনা করে ২টি গাঁজার গাছসহ আমির উদ্দিন (৫৫) নামে ১জনকে আটক করেছে পুলিশ ।
গাজার গাছ ২টির ওজন সাড়ে তিন কেজি। লম্বায় ৮ফিট।
গ্রেফতারকৃত,
আমির উদ্দিন পলাশবাড়ী উপজেলার হরিনাথ পুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
হরিনাবাড়ী পু্লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেন দৈনিক আস্থাকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভেলাকোপা গ্রামে অভিযান পরিচালনা করে আমির উদ্দিনের দখলীয় লাউয়ের জাংলা থেকে ২টি গাঁজার গাছ পাওয়া যায়। এবং গাঁজার গাছসহ আমির উদ্দিনকে গ্রেফতার করা হয়।
।




















