ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক চাচা গ্রেফতার

News Editor
  • আপডেট সময় : ০৬:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / ১১১৯ বার পড়া হয়েছে

গাইবান্ধায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক চাচা গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার টেংগরজানী গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক চাচা লিয়ন মিয়া (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ব্যাপক অভিযান চালিয়ে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে বুধবার রাত ৮টায় গ্রেফতার করতে সক্ষম হন।
সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারে পলাতক লিয়ন পুলিশের হাতে ধরা পড়ে।

ধর্ষক লিয়ন সদর উপজেলার বললমঝাড় ইউনিয়নের খামার টেংগরজানী গ্রামের সাহেব উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, খামার টেংগরজানি গ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মঙ্গলবার রাতে বাড়িতে বিদ্যুৎ না থাকায় পাশের বাড়ীতে টেলিভিশন দেখতে যায়। ওইদিন রাত ৮টায় ছাত্রীটি টেলিভিশন দেখে বাড়িতে ফেরার সময় ঘরের বাইরে আগে থেকে ওৎ পেতে থাকা লম্পট লিয়ন গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

আরও পড়ুন ঃগাইবান্ধায় ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে লম্পট লিয়ন মেয়েটিকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকী দিয়ে পালিয়ে যায়।
পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায় তার পরিবারের লোকজন।
এ ঘটনায় নির্যাতিতা মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করার সাথে সাথেই পুলিশ ধর্ষককে গ্রেফতারে ব্যাপক তৎপরতা শুরু করে। এছাড়া ধর্ষিত ছাত্রীটি মহিলা পুলিশের নিরাপত্তায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

আপডেট সময় : ০৬:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০