গাজীপুরের কাভার্ড ভ্যানচাপায় পোশাক শ্রমিক নিহত, আহত ২
জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত, আহত আরও দুই নারী শ্রমিক।
তিনি আমবাগ পশ্চিমপাড়া তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থেকে কোনাবাড়ী তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[irp]
তবে, দুর্ঘটনার পোশাক শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সকালে কোনাবাড়ী থেকে দু’টি কাভার্ড ভ্যান আমবাগ ব্রীজের উপরে ওঠে। এ সময় পোশাক শ্রমিকেরা ব্রিজের উপর দিয়ে কর্মস্থলে যাওয়ার কাভার্ড ভ্যানচালক পথচারীদের চাপা দেয়।
এতে, ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আরো দুইজন আহত হন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।দুর্ঘটনার পর ট্রাক দু’টি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।




















